পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে খাঁ পাড়া গ্রামে বাড়ি থেকে জোর করে প্রকাশ্যে দিবালকে মৃত কালু খার ছেলে হুকুম আলী খাঁ (৭০) কুপিয়ে হত্যার প্রতিবাদে চিহ্নিত সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও তার সন্তানে’রা।
আজ মঙ্গলবার দুপুরে পাবনা মুজিববাধ খাঁপাড়া শড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তা’রা বলেন, চিহ্নিত সন্ত্রাসী বাহিনী দলবল নিয়ে প্রকাশ্যে দিবালকে হুকুম আলী খাঁ তার বাড়ি থেকে জোর করে ধরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে এই সন্ত্রাসী’রা। দীর্ঘ ১৭দিন অতিবাহিত হয়ে গেলেও তাদের বিচার হয়নি। সন্ত্রাসী’রা প্রকাশ্যে ঘুরাঘুরি করছে এবং নিহত পরিবারের বিভিন্ন প্রকার হুমকিধামকি দিচ্ছে, তাই প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে ফাঁসির দাবি নিহত পরিবারের।
উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন নিহত হুকুম আলী’র স্ত্রী মোছা: সুফিয়া খাতুন ও তার ছেলে মো: বারেক খাঁ, মো: আক্কাজ শেখ, মোছা: নাছিমা খাতুনসহ এলাকার বিভিন্ন সাধারণ মানুষ।
উল্লেখ্য; গত ৬জুন পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে খাঁ পাড়া গ্রামে বাড়ি থেকে জোর করে প্রকাশ্যে দিবালকে মৃত কালু খাঁর ছেলে হুকুম আলী খাঁ (৭০) কুপিয়ে হত্যা করে হয়।
বার্তাবাজার/এমকে