করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধের লক্ষ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর বাজারে এবং চরকুমারিয়া ইউনিয়নের বাংলা বাজার ও গাজীপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ কার্যক্রম কালে সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পড়ায়, সামাজিক দূরত্ব না মানায় এবং নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রেখে অযথা জটলা সৃষ্টি করায় ৭ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য। এ সময় ভেদরগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।
সোমবার সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত এ মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এবং অপ্রয়োজনে বাজারে সমাগম করায় মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে। এ কার্যক্রম কালে মাস্ক না পড়ায়, সামাজিক দূরত্ব না মানায় এবং নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রেখে অযথা জটলা সৃষ্টি করায় ৭ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এমকে