পূর্ব রাজাবাজারের লকডাউন বাড়ল আরো ৭ দিন

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে রাজধানীর পূর্ব রাজাবাজারে আরও ৭ দিন লকডাউন থাকছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর পূর্ব রাজাবাজারে সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি জানান, রাজধানীর অন্য এলাকায় লকডাউনে আমরা মোটামুটি প্রস্তুত। তবে সে জন্য লাগবে স্বাস্থ্য অধিদপ্তর ম্যাপিং। ম্যাপিং পাওয়ার পর লকডাউন করার জন্য ৪৮-৭২ ঘণ্টা সময় লাগবে।

এসময় সংক্রামক বর্জ্য আলাদাভাবে সংরক্ষণের আহবান জানিয়ে মেয়র বলেন, সাধারণ বর্জ্যের সাথে কেউ সংক্রামক বর্জ্য রাখলে ৭ জুলাই থেকে ওই বাড়ি থেকে বর্জ্য নেবে না উত্তর সিটি করপোরেশন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর