টুঙ্গিপাড়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আ’লীগের শ্রদ্ধা
বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় কেন্দ্রীয় নেতারা টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ কিছুক্ষণ বেদীর পাশে নীরবে দাঁড়িয়ে থাকার পর পবিত্র সুরা ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনায় দোয়া মোনাজাত করেন।
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
বার্তাবাজার/এমকে