প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগ নেতাদের শ্রদ্ধা

আজ মঙ্গলবার আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেনন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে এখনও স্বাধীনতার পক্ষে-বিপক্ষে কারা সে বিষয়ে প্রশ্ন ওঠা দুঃখজনক। একটি মহল এখনও সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর