করোনা: ভারতে পুরুষের চেয়ে নারীর মৃত্যু বেশি

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর দিক থেকে পুরুষদের সংখ্যাই বেশি। কিন্তু ভিন্ন চিত্র ভারতে। দেশটিতে নারীরাই বেশি মারা যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনো বাড়ছে। এই ভাইরাস নিয়ন্ত্রণে এখন সঠিক নেতৃত্ব দরকার। এই সংক্রমণ পরিস্থিতির মধ্যেই স্পেন সীমান্ত খুলে দিয়েছে।

চীন, ইতালি এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় সব দেশেই করোনা ভাইরাসে বেশিরভাগই পুরুষ মারা যাচ্ছে। কিন্তু ভারত এবং কিছু মার্কিন বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, ২০ মে পর্যন্ত ভারতে আক্রান্তদের মধ্যে ৩ দশমিক ৩ শতাংশ নারী এবং ২ দশমিক ৯ শতাংশ পুরুষ মারা গেছে। ৪০ থেকে ৪৯ বছরের আক্রান্ত নারীদের ৩ দশমিক ২ শতাংশের মৃত্যু হয়েছে। এই বয়সের পুরুষ মারা গেছে ২ দশমিক ১ শতাংশ। ৫ থেকে ১৯ বছর বয়সের কেবল নারীরাই মারা গেছে।

ভারতে এক দিনে ১৪ হাজার ৮২১ জন আক্রান্ত হওয়ায় মোট সংক্রমিত মানুষের সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪৫ জনের। এ নিয়ে মোট মারা গেল ১৩ হাজার ৬৯৯ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর