যৌন হেনস্থার অভিযোগ জাস্টিন বিবারের বিরুদ্ধে

যৌন হেনস্থার অভিযোগ উঠল জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিবার জানিয়েছেন, তিনি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।

রিপোর্টে প্রকাশ, ২০১৪ সালে জাস্টিন বিবার নাকি এক মহিলার যৌন হেনস্থা করেছেন। যে অভিযোগ প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়ে যায়। এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন বিবার নিজে। সোশ্যাল হ্যান্ডেল ট্যুইটারে একের পর এক ট্যুইট করে ওই মহিলার সমস্ত অভিযোগ নস্যাত করে দেন বিবার।

তিনি বলেন, এই ধরনের অভিযোগ নিয়ে তিনি কখনও মুখ খুলতে চান না। কিন্তু যৌন হেনস্থার বিষয়টি সম্পূর্ণ আলাদা। সেই কারণে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরই বিষয়টি নিয়ে মুখ খুলবেন বলে মনস্থির করেন বলে জানান বিবার।

শুধু তাই নয়, এই অভিযোগকে তিনি কোনওভাবেই হালকাভাবে নিচ্ছেন না। সেই কারণে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানান বিবার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর