মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাব অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার দুপুর পৌণে ১ টায় উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম রফিকুল ইসলাম (২২)। সে রুদ্রপাড়া গ্রামের সবজল তালুকদারের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার জেলা পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপাড়ার কাদিরের দোকানের মোড় এলাকার মাওলানা আব্দুল কাদির জিহাদীর বাড়ির সামনে থেকে মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনা বেচা করে আসছিল। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বার্তা বাজার / ডি.এস