করোনা মহামারির কারণে চলতি বছরের হজ নিয়ে যে শঙ্কা ছিল তা কেটে গিয়েছে। সৌদি আরব সরকার সীমিত পরিসরে অল্পসংখ্যক মানুষের অংশগ্রহণে হজের আয়োজন করতে যাচ্ছে। বর্তমানে সৌদিতে অংশ নেয়া লোকেরাই কেবল এবারের হজে অংশ নিতে পারবে।
দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, ‘এই বছরও হজের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা সীমিত সংখ্যায় এবারের হজে অংশ নেওয়ার সুুযোগ পাবে।’
সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয় জানায়, ‘বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমিত মানুষের সংখ্যা বৃদ্ধি, এখনো কোনো ভ্যাকসিন তৈরি না হওয়া এবং বিভিন্ন দেশ থেকে আগত বিশালসংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই সমাবেশে সামাজিক দূরত্ববিধি পালনের সুযোগ না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বার্তাবাজার/এসজে