ঢামেকের করোনা ইউনিটে একদিনে ১৪ জনের মৃত্যু

দেশে করোনায় মৃতের সংখ্যা ১৫’শ ছাড়িয়েছে। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। অনেকেই মারা যাচ্ছেন উপসর্গ নিয়ে। তারই ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। ঢামেকে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ১৮৭ জনের।

২২ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ সূত্রে এ তথ্য জানা গেছে। রাত সাড়ে এগারোটা পর্যন্ত মারা গেছেন ১৪ জন। এদের মধ্যে সবাই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ জানান, ২ মে থেকে ২২ জুন পর্যন্ত ঢামেকে মোট ১৮৭ জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নারী ৪৪ জন ও পুরুষ ১৪৩ জন।

তিনি আরও জানান, ২ মে থেকে ২২ জুন পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে ৩৩৭০ জন চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১৩৪০ জনের করোনা পজিটিভ ছিল। দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৫০২ জন। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৮০ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে।

বার্তাবাজার/কে.এ.স

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর