ক্রিকেটাঙ্গনে ক’রোনার আরেকবার হানা। শহীদ আফ্রিদির পর এবার পাকিস্তানের তিন ক্রিকেটার একসাথে করোনা পজেটিভ হয়েছেন। তিন ক্রিকেটার হলেন, হায়দার আলী, হারিস রউফ ও সাদাব খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে।
ইংল্যান্ড সফরকে সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান। সেই দলে ছিলেন এই তিন ক্রিকেটার। মূলত, ইংল্যান্ড সফরে সামনে রেখে ঘোষিত ২৪ জনের দলের আগামী ২৪ জুন থেকে রাউলাপিন্ডি স্টেডিয়ামে অনুশীলন শুরু করার কথা। এর আগে সব ক্রিকেটারের করোনা পরিক্ষা বাধ্যতামুলক করে পিসিবি।
বার্তাবাজার/কে.এ.স