করোনামুক্ত হলেন সংসদের সিনিয়র সহকারী সচিব

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন জাতীয় সংসদের সিনিয়র সহকারী সচিব ওয়ারেছ হোসেন। আজ সোমবার (২২ জুন) তার নমুনা পরীক্ষার রির্পোট পজেটিভ আসে। গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ওয়ারেছ হোসেন জানান, ‘গত ৭ জুন বাজেট অধিবেশন আয়োজনে ডিউটিরত অবস্থায় করোনা পজিটিভ হই। আজ ১৬ দিন কোয়ারেন্টাইন শেষে রিপোর্ট নেগেটিভ এসেছে।’

সংসদের এই সিনিয়র সহকারী সচিব আরও জানান, ‘এর আগে গত ২ জুন সংসদের বাধ্যতামূলক টেস্টে করোনা নেগেটিভ আসে। তার ৪ দিনের মাথায় পজিটিভ আসায় সঙ্গত কারণেই মানসিকভাবে ভেঙে পড়ি এবং বিচলিত হয়ে পড়ি। কোয়ারেন্টাইন সময়ে আমার সকল সহকর্মী, দেশে-বিদেশে আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধু, আত্মীয়-স্বজন যেভাবে আমাকে সাহস দিয়েছেন, দোয়া করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। তাদের এই দোয়ার বরকতে মহান আল্লাহ আমাকে রহম করেছেন।’

জানা যায়, বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রায় ১ হাজার জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এ ছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর