সুনামগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেটের সামছুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, গত রবিবার (৭ জুন) পাগলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। গত মঙ্গলবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বুধবার (১০ জুন) সুনামগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে পরদিন সামছুদ্দিন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জসিম উদ্দিন জানান, মৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে সর্বমোট ৫ জনের মৃত্যু হল।
বার্তা বাজার / ডি.এস