মুকসুদপুরে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন

ব্যাংক এশিয়ার বলনারায়ন বাজার এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন ব্যাংক এশিয়ার মুকসুদপুর শাখা ব্যবস্থাপক তরুন কুমার সরকার।

সোমবার (২২ জুন) বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, উপজেলা আ.লীগের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মো.ওহিদুল ইসলাম, কাশিয়ানী উপজেলা আ.লীগের সদস্য ও রাজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিকুর রহমান নিজাম, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং ডিভিশনের আঞ্চলিক ব্যবস্থাপক মো.সাইদুর রহমান, গোপালগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপক মো.জিয়ারুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট রিলেশনশীপ অফিসার আশিষ কুমার বিশ্বাস, নিজামুল হাজরা, শতদল সমদ্দার, মুকসুদপুর শাখার অ্যাস্টিন্ট্যান্ট অফিসার (ক্যাশ) মো.মুশফিকুর রহমান, বহুগ্রাম ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক সনজিদ কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং এজেন্ট মো. লিয়াকত আলী মোল্লা। এছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর