লক্ষ্মীপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা আনোয়ার খাঁন মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সোমবার রাত ৯ টার দিকে নিশ্চিত করেছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আনোয়ার হোসেন।
সকালে সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিভিল সার্জনকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসকি মেডিকেল অফিসার ডাঃ মোঃ আনোয়ার হোসেন বার্তা বাজারকে জানান, বেশ কয়েকদিন থেকেই সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফার অসুস্থ ছিলেন। তার করোনা কিছু উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করা হয়। গত বুধবার করোনা নেগিটিভ ছিল। তবে পরবর্তীতৈ নমুনা সংগ্রহ করে পুনরায় পরীক্ষায় পজিটিভ হওয়ায় তাকে ঢাকায় আনোয়ার খান মর্ডান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বার্তা বাজার / ডি.এস