কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত রোজিনা (৩) বালিয়াডাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাবুল বিশ্বাসের মেয়ে।

নিহতের স্বজনরা জানায়, রোজিনা বিকালে খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়ে পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে বাড়ির সামনে পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর