বন্যার পূর্বাভাস দিল পাউবো

গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। যার ফলে উজানের ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘট নদীর পানি বেড়েছে। এতে সদরের বেশ কয়েকটি পয়েন্ট ভেঙে নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। কুড়িগ্রামেও ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারসহ ১৪টি নদ-নদীর পানি বেড়েছে। চলতি মাসের শেষ অথবা জুলাইয়ের প্রথম দিকে বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

গাইবান্ধায় গত কয়েকদিন ধরে ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির চাপে সুন্দরগঞ্জের কাপাশিয়া ও শ্রীপুরের বিভিন্ন এলাকার নদীপারের ফসলি জমি ভেঙে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। বস্তা ফেলেও রক্ষা করা যাচ্ছে না ক্ষেত-খামার। বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরের বাসিন্দারা।

এদিকে কুড়িগ্রামে ধরলা নদীর ফেরীঘাট পয়েন্টের পানি স্থিতিশীল রয়েছে। তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টের পানি কিছুটা কমেছে। তবে ব্রহ্মপুত্র, দুধকুমারসহ ১৪টি নদ-নদীর পানি বেড়েছে। ফলে চর ও দ্বীপচরগুলোর নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড চলতি মাসের শেষ অথবা জুলাই মাসের প্রথম দিকে বন্যার পূর্বাভাস দিয়েছে।

বার্তাবাজার/কে.এ.স

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর