সুন্দরবনে দুটি অজগর অবমুক্ত

বাগেরহাটের শরণখোলার পৃথক গ্রাম থেকে দুইটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে বনসংলগ্ন সাউথখালী ইউনিয়নের সোনাতলা ও বিকেলে রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা গ্রাম থেকে সাপ দুটি ধরা হয়।

ওয়াইল্ড টিমের মাঠকর্মী মো. আবু নাইম জানান, দুপুর ১২টার দিকে সোনাতলা গ্রামের আ. হক মল্লিকের মুরগির খোপ থেকে প্রায় ১০ফুট লম্বা অজগরটি ওয়াইল্ড টিম, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা উদ্ধার করে। অপরদিকে, বিকেল তিনটার দিকে লাকুড়তরা গ্রামের সঞ্জয় কুলুর বাড়ির কুমড়ার মাচার জালে আটকে পড়া প্রায় ৮ফুট লম্বা অজগরটি উদ্ধার করা হয়। পরে সাপ দুটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ছবি : বার্তা বাজার

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সাপ দুটি বিকেল সাড়ে পাঁচটার দিকে বনের ১ নম্বর শরণখোলা ও ২৪ নম্বর ভোলা কম্পার্টমেন্ট এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর