কুমিল্লায় দুই কাউন্সিলরসহ শতাধিক আক্রান্ত, মৃত্যু বেড়ে ৮৩

করোনার হটস্পট কুমিল্লায় কোনভাবেই থামছে না মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সোমবার বিকেল ৫টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু সরকারি তথ্য অনুসারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। তবে উপসর্গ নিয়ে মারা যাওয়ার সংখ্যা আরও অনেক বেশি।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৬ জন। এদিকে, নতুন করে জেলায় ১১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিটিতেই আক্রান্ত হয়েছেন কুসিকের ২ কাউন্সিলরসহ ৭৪ জন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৯২ জনে। বিকেলে এসব তথ্য জানান কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরও জানান, করোনা পরীক্ষায় রোববার বিকেল পর্যন্ত প্রাপ্ত ফলাফলে জেলায় ১১১ জনের পজিটিভ এসেছে।এর মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি ও গোলাম কিবরিয়াসহ ৭৪ জন, চৌদ্দগ্রামে ৬ জন, নাঙ্গলকোটে ২৬, লালমাইয়ে ৪ ও সদর দক্ষিণে ১ জন। মৃত্যু হয়েছে সিটিতে ২ জন, আদর্শ সদরে ১ এবং চান্দিনায় ১ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে।

বার্তাবাজার/কে.এ.স

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর