কুষ্টিয়ায় আরও ১১ জনের করোনা শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৯৫ জনের দেহে প্রাণঘাতী এই ভাইরাসটি শনাক্ত হলো।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার (২২জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৯৩ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১১ টি কোভিড পজিটিভ।

নতুন আক্রান্তদের মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন নারী। আক্রান্ত ১১ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৫ জন, কুমারখালী উপজেলার ১ জন, মিরপুর উপজেলার ১ জন, খোকসা উপজেলার ৩ জন ও দৌলতপুর উপজেলার ১ জন রয়েছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর