শরীয়তপুরের নড়িয়া উপজেলা থেকে ১০ বোতল মদসহ আনোয়ার হোসেন মুন্সী নামে একজনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।
সোমবার(২২জুন)গত রাতে নড়িয়া চাকধ পাওয়ার হাউজ এলাকা থেকে মদসহ আনোয়ার হোসেন মুন্সীকে আটক করা হয়।
মাদক বিক্রেতা আনোয়ার হোসেন মুন্সী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামের মোঃ মতলেব মুন্সির ছেলে।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে চাকধ পাওয়ার হাউজ এলাকা থেকে মোঃ আনোয়ার হোসেন মুন্সী (৪৮) নামে একজনকে ১০ বোতল মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নড়িয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।