আইনমন্ত্রীর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ

করোনায় আক্রান্ত হয়েছেন সরকার দলীয় অনেক নেতাকর্মী। তবে ফলাফল নেগেটিভ এসেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং বাসা থেকে সব দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য এবং বেশ কয়েকজন সংসদ সদস্যের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক তার করোনা পরীক্ষা করার আগ্রহ প্রকাশ করেন। এরপর রোববার (২১ জুন) সকালে আইসিডিডিআরবি করোনা পরীক্ষার জন্য তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে এবং রাতেই তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়ে দেয়।

করোনা পরীক্ষার নেগেটিভ ফল আসায় আইনমন্ত্রী আল্লাহর নিকট শুকরিয়া প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী ও সাহসী বিভিন্ন পদক্ষেপে বাংলাদেশের জনগণ চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা করে আবারও দেশের উন্নয়নের গতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে।

বার্তাবাজার/কে.এ.স

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর