ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলাদেশ চত্বরে তারা এ কর্মসূচি পালন করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আয়োজনে সারা দেশব্যাপী কর্মসূচির আওতায় এ কর্মসূচিতে শিক্ষকেরা প্ল্যাকার্ডের মাধ্যমে এই আইনে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুক্তির দাবি জানান। তারা প্ল্যাকার্ডে লিখেন, “ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর, সকল গ্রেপ্তারকৃতদের মুক্তি দাও, বাক স্বাধীনতা ফিরিয়ে দাও।”

এতে বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আ-আল মামুন, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ, সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক এস এম শফিউজ্জামান, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলি আহমেদ নিশান অংশ নেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর