কিশোরগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত ৪০ (ভিডিও)

কিশোরগঞ্জের ইটনায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করেন স্থানীয় প্রভাবশালী দু’টি গ্রুপের সংঘর্ষে নূর উদ্দিন নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

রবিবার (২১ জুন) উপজেলায় মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। নিহত নুর উদ্দিন একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি মেম্বার সাহাবুদ্দিন ও মোনায়েম খার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

রবিবার সকালে তর্কাতর্কির এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। তাদের মধ্যে বল্লমবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সাহাবুদ্দিনের ভাতিজা নূর উদ্দিন।

আহতদের সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান (বিপিএম) বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহত নুরুদ্দিনকে কিশোরগঞ্জ ২৫০শয্যা জেনালের হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

ভিডিও…..

কিশোরগঞ্জে দু' গ্রুপের সংঘর্ষে একজন নিহত আহত ৪০

কিশোরগঞ্জে দু' গ্রুপের সংঘর্ষে একজন নিহত আহত ৪০ইউটিউবে দেখতে ভিজিট করুন-https://youtu.be/xjeCr_j65jg

Gepostet von Barta Bazar am Montag, 22. Juni 2020

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর