নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে করোনা রোগীদের চিকিৎসার জন্য স্থাপিত অস্থায়ী আইসোলেশন সেন্টারে দুটি ভেন্টিলেটর দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২২ জুন) স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিকট ভেন্টিলেটর দুটি হস্তান্তর করেন মন্ত্রী। মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ভেন্টিলেটর দুটি প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মন্ত্রীর ব্যক্তিগত সহকারী নুরুল করিম জুয়েল বার্তা বাজারকে জানান, “করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নিজ জেলার আইসোলেশন সেন্টারে দুটি ভেন্টিলেটর দিয়েছেন মন্ত্রী।”
তিনি আরও জানান, “শীগ্রই ভেন্টিলেটর দুটি নোয়াখালী জেলা সিভিল সার্জনের নিকট হস্তান্তর করা হবে।”
বার্তাবাজার/কে.জে.পি