আমি মারা যাইনি, আমি ভালো আছি: ইরফান

পাকিস্তানের দীর্ঘকায় পেসার মোহাম্মদ ইরফান মারা গেছেন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় চলছে শোকের মাতম। এমনকি পরিবার ও বন্ধুবান্ধবদের কাছে অগণিত ফোন করে শোক প্রকাশ করছেন।

কিন্তু তিনি দিব্যি বেঁচে আছেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত গুজবের কারণে এমন বিব্রতকর অবস্থায় পড়েছেন মোহাম্মদ ইরফান।

রোববার থেকেই দেশটির সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সড়ক দুর্ঘটনা মৃত্যুবরণ করেছেন ক্রিকেটার মোহাম্মদ ইরফান। বিষয়টি দ্বিতীয়বার যাচাই না করে অগণিত পোস্ট দেন ভক্তরা। এতে বিব্রতকর অবস্থায় পড়ে গেছেন ইরফান।

অবশেষে এ থেকে রেহাই পেতে নিজেও সোশ্যাল মিডিয়ার দারস্থ হলেন ইরফান।

রোববারই টুইটারে তিনি লেখেন– কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে গাড়ি দুর্ঘটনায় আমার মৃত্যুর বানোয়াট খবর প্রচার করা হচ্ছে, যা আমার পরিবার ও বন্ধুবান্ধবকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। এ বিষয়ে আমি অগণিত ফোন পাচ্ছি। দয়া করে এমন গুজব ছড়ানোর আগে ভালোভাবে চেক করে নিন। কোনো দুর্ঘটনা হয়নি। আমি মারা যাইনি। আমি ভালো আছি।

দুদিন আগে পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় এমনই গুজব রটেছিল দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে নিয়ে। করোনা আক্রান্ত এই তারকার শারীরিক অবনতি ঘটছে এবং যে কোনো সময় তিনি মারা যেতে পারেন বলে নানা পোস্ট করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর