দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৪৮০ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫০২ জন।
সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ২৮৭টি। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৫টি। এতে শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৮০ জন। শনাক্তের হার ২২ দশমিক ৩৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৬৭৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৫৫ জন।
দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৫৩ জনের। সে তথ্য জানানো হয় ১৬ জুনের বুলেটিনে। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে ৪ হাজার ৮ জনের। এ তথ্য জানানো হয় ১৭ জুনের বুলেটিনে।
বার্তাবাজার/কে.জে.পি