করোনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কেন্দ্রীয় ব্যাংকের কোন কর্মকর্তার মৃত্যু হলো।

সোমবার (২২ জুন) সকালে হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজন ও পরিবার।

জানা যায়, গত ১২ জুন করোনা উপসর্গ দেখা দেয় সোয়াদের। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। ১৮ জুন তাকে প্লাজমাও দেয়া হয়েছিল।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, গত ১৫ জুন এখানকার কর্মকর্তাদের চিকিৎসার জন্য আনোয়ার খান মর্ডান হাসপাতালের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ব্যাংক। সোয়াদ তার আগেই করোনাভাইরাস আক্রান্ত হন। সে সময় কোথাও আইসিইউ না পাওয়ায়, তাকে দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।

শেখ ফরিদ উদ্দিন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন। ২০১০ ব্যাচে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর