দেশে করোনায় আক্রান্তদের অর্ধেকের বেশিই যুবক

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অর্ধেকের বেশিই যুবক। মোট আক্রান্তদের ৫৫ শতাংশেরই বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

আইইডিসিআরের (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) তথ্য অনুযায়ী, দেশে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২১-৩০ বছর বয়সীরা। এদের সংখ্যা ২৭ দশমিক ৬ শতাংশ। এরপরেই আছেন ৩১-৪০ বছর বয়সীরা। তাদের হার ২৭ দশমিক এক শতাংশ। গত এপ্রিলে ২১-৩০ বছর বয়সীদের হার ২৪ এবং ৩১-৪০ বছর বয়সীদের আক্রান্তের হার ছিল ২২ শতাংশ।

৪১ থেকে ৫০ বছর বয়সীদের শনাক্তের সংখ্যা ১৭ দশমিক ৩ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে শনাক্ত ১১ দশমিক ২ শতাংশ এবং ষাট বছরের বেশি শনাক্ত রোগী সংখ্যা ৬ দশমিক ৭ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে আক্রান্তের হার সাত দশমিক ৩ শতাংশ। সবচেয়ে কম শনাক্তের হার এক থেকে ১০ বছরের বয়সীরা।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৬৪ জনের এবং সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর