সিরাজদিখানে মৃত্যুর পর জানা গেল করোনা পজিটিভ

মুন্সীগঞ্জের সিরাজদিখানের সন্তোষপাড়া গ্রামে ১৯ জুন বৃহস্পতিবার দিনগত রাতে রবি ঘোষ (৬৫) নামে এক পুরুষ মারা জান। তিনি করোনা পজিটিভ ছিল এটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত ১৮ জুন দিনগত রাতে তার নিজ বাড়িতে করোনায় আক্রান্ত হয়ে মারা জান। তিনি সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের মৃত সম্ভুনাথ ঘোষের ছেলে।

গত ১৮ জুন দিনে তার নমুনা সংগ্রহ করার পর রাতে সে মারা যায়। ১৯ জুন সকাল ১০ টায় মৃতদেহ শবদাহ দাহ করেন তার নিজ পরবারের সদস্যরা। ২১ জুন তার রিপোর্টে করোনা শনাক্ত হয়। এনিয়ে সিরাজদিখানে করোনায় মৃত্যুর সংখ্যা ৬ জন।

স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান আরো জানান, সিরাজদিখানে নতুন করে ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। ১৮ তারিখে পাঠানো নমুনায় ১ জন পুরুষ ও ১ জন নারী করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিরাজদিখানে মোট আক্রান্তের সংখ্যা ২৮৭ জন আর সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন ১১৫ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর