গোপালগঞ্জে এলজিইডির অধীনে এলসিএস সদস্যদের মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে গোপালগঞ্জ সদর উপজেলায় বাস্তবায়নাধীন জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্পের (সিআরআরআইপি) আওতাভুক্ত এলসিএস সদস্যদের মাঝে করোনা (কোভিড-১৯) ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা দিয়ে দূরত্ব বজায় রেখে সদর উপজেলার ২১নং বোড়াশী ইউনিয়ন মসজিদ থেকে কেদার খাল সুইচ গেট পর্যন্ত ৭শত ১০ মিটার রাস্তা উন্নয়নের কাজ শুরু হয়।

ঈজজওচ পরামর্শ কর্মকর্তা সামসুন্নাহার উপস্থিত থেকে এ কার্যক্রমের শুরু করেন।

এর আগে, গত বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাদিক রহমান খান ও উপজেলা প্রকৌশলী এস.এম জাহিদুল ইসলাম উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভসূচনা করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর