ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে লাশ উদ্ধারের পর সোমবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
উপজেলার রাজিরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নূরুল ইসলামের মেয়ে ইয়াসমিন আক্তার (২১)। গত দুই বছর আগে মগটুলা ইউনিয়নের বানাশ্রম গ্রামের রুস্তম আলীর ছেলে হেলাল উদ্দিনের (২৫) সাথে বিয়ে হয় ইয়াসমিনের। রাজমিস্ত্রি শ্রমিক হেলাল বিয়ের পর থেকে নানা ভাবে টাকার জন্য ইয়াসমিনের ওপর অত্যাচার চালাতো। মাস খানেক বাবার বাড়িতে অবস্থানের পর গত শনিবার স্বামীর বাড়িতে আনা হয় ইয়াসমিনকে।
কিন্তু রোববার রাতে নিজের ঘরে ঝুৃলন্ত লাশ পাওয়া যায় ইয়াসমিনের। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে সোমবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এমকে