সাকিব বিশ্বের ‘শ্রেষ্ঠ বাবা’: শিশির

গতকাল রোববার বিশ্ব বাবা দিবসে সাকিব আল হাসান ও তার দুই কন্যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করে একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

শিশির লিখলেন, ‘এই পৃথিবীর সেরা বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। সন্তানদের পুরোটা সময় দিতে তোমার যে প্রাণশক্তি সেটি অবিশ্বাস্য। দুই কন্যাকে দেখাশোনা করে তোমার রাত জেগে খাওয়ানো আর খেলাধুলা ও পড়ানোয় চেষ্টা সত্যিই অসম্ভব ব্যাপার। এছাড়া সব চাপ থেকে মুক্ত রাখতে সময় দাও। আমাকেও সময় দাও। তোমার প্রশংসা করতে গিয়ে শব্দ খুঁজে পাই না আমি!’

উল্লেখ্য সাকিব এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কিছুদিন আগেই তার ঘরে এসেছে আরেক রাজকন্যা। দুই মেয়েকে নিয়ে খুব একটা খারাপ কাটছে না সাকিব-শিশির দম্পত্তির।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর