ভারতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৩৭২ জন। একদিনের হিসাবে এটাই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। ভাইরাসটিতে একদিনে মৃত্যু হয়েছে আরও ৪২৩ জনের। এই প্রথমবারের মতো একদিনে মৃতের সংখ্যা চারশত ছাড়িয়েছে।
রবিবার পর্যন্ত দেশটিতে এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৬৯৫ জনে। আর মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ২৬ হাজার ৯১০ জনে।
তবে নতুন সংক্রমণ ও মৃতের দিক দিয়ে প্রথমে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে ৩ হাজার ৮৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা এখন এক লাখ ৩২ হাজার ৭৫ জন।
রোববার নতুন করে আরও ১৮৭ জন মারা যাওয়ায় মহারাষ্ট্রে এই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা ৬ হাজার অতিক্রম করল। রাজ্যে এখন করোনায় মৃতের সংখ্যা ৬ হাজার ১৭০ জন।
মুম্বাইয়ে নতুন করে আরও এক হাজার ১৫৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১১০ জন।
দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৩০ জন। আর মৃত ৬৩ জন। এ নিয়ে রাজধানীতে মোট সংক্রমণের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫৯ হাজার ৭৪৬ জনে, মৃত ২ হাজার ১৭৫ জন।
বার্তাবাজার/এমকে