মহামারি করোনা ইচ্ছা করে ছড়ানোর জন্য আবারও চীনের দিকে অভিযোগের তীর ছুঁড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে ছড়ানো এই ভাইরাসের নতুন নাম দিলেন ‘কুং ফ্লু’।
এনডিটিভির এক খবরে বলা হয়, করোনা ও লকডাউন পরবর্তী প্রথম নির্বাচনী প্রচারণা চালাতে ওকলাহোমার তুলসায় গিয়েছিলেন ট্রাম্প। সেখানেই তিনি করোনাভাইরাস নিয়ে কথা বলেন। আমি এর নাম দিতে পারি- কুং ফ্লু। আমি আরও ১৯টি ভিন্ন সংস্করণের নাম দিতে পারি। অনেকে এটাকে একটা ভাইরাস বলে। অনেকে বলে ফ্লু।
চীনের ঐতিহ্যবাহী কুংফু’র সাথে মিল রেখেই করোনাভাইরাসকে এই নামে অভিহিত করেছেন তিনি।
বার্তাবাজার/এসজে