লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদলে পিকআপ ভ্যান উল্টে সুবোল চন্দ্র রায় (৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছে।এ সময় পিকআপ ভ্যানে থাকা আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (২১ জুন) রাত ১০টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।নিহত নির্মাণ শ্রমিক সুবল চন্দ্র রায় পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেতুলিয়া এলাকার মৃত শরৎ চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,গত কয়েকদিন থেকে আব্দুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণ কাজ করছিলেন তারা।নির্মাণ কাজ শেষ করে একটি পিকআপ ভ্যানে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্য শচীন মেম্বারের বাড়ির এলাকায় পিকআপ ভ্যানটি উল্টে গর্তে পড়ে যায়।পরে সুবল চন্দ্র রায়সহ আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নির্মাণ শ্রমিক সুবল চন্দ্র মারা যায়।
এদিকে, ওই পিকআপে থাকা আহত তিন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হলে তাদের রংপুর মেডিকেলে রেফার করেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। ইউপি সদস্য আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, নিহত শ্রমিকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কে.এ.স/বার্তাবাজার