ঢাকার আশুলিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে খোশগল্পে মত্ত হয়ে কটুক্তি করে আইসিটি আইনে করা মামলার প্রধান আসামী হলেন যুবলীগ নেতা। অভিযুক্ত ওই যুবলীগ নেতার নাম রাজু আহমেদ। তিনি আশুলিয়ার চাঁনগাও এলাকার শহিদুল্লার ছেলে।
শনিবার (২০ জুন) গভীর রাতে স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমানের পক্ষে মামলাটি দায়ের করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।
জানা যায়, গত কয়েকদিন আগে আশুলিয়ার চাঁনগাও এলাকার যুবলীগ ও শ্রমিক লীগ নেতা রাজু আহমেদ কয়েকজন ব্যক্তির সাথে আলোচনাকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে নিয়ে কুটুক্তি করেন। পরে সেই কুটুক্তির অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
যার প্রেক্ষিতে শনিবার গভীর রাতে প্রতিমন্ত্রীকে কুটুক্তির অভিযোগে রাজু আহমেদকে প্রধান আসামি করে আইসিটি আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।
আশুলিয়া থানার সহকারি পরিদর্শক (এসআই) নুরুল হুদা বলেন, ‘রাজু আহমেদকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।’
বার্তাবাজার/এসজে