খুলনায় টিপু শেখ নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় আদালতের জামিননামা নকল করে জামিন নেয়া ৫ আসামি আত্মসম্পর্পণ করেছেন। হাইকোর্টের নির্দেশে রোববার (২১ জুন) দুপুরে তারা দিঘলিয়া থানায় আত্মসমর্পণ করেন।
জালিয়াতির অভিযোগে অভিযুক্তরা হলেন- সোহাগ শেখ, সেলিম শেখ, জুয়েল শেখ, লুৎফর শেখ ও আব্দুল্লাহ মোল্লা।
এর আগে গত ১০ জুন জালিয়াতি করে জামিন পাওয়া ওই ৫ জনের জামিন বাতিল করে আদালত। তাদের জামিনের মুক্তির পর ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দিয়ে আইনজীবীকে শোকজ করা হয়। আত্মসমর্পণ না করলে তাদেরকে গ্রেফতারের পাশাপাশি তাদের পক্ষে লড়াই করা আইনজীবী ভার্চুয়াল কোর্টে আপাতত মামলা পরিচালনা করতে পারবেন না বলেও নির্দেশ দেন আদালত
বিষয়টি রাষ্ট্রপক্ষ আদালতের নজরে আনার পর বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
প্রসঙ্গত, গত বছরের ৬ সেপ্টেম্বর খুলনার দিঘলিয়া উপজেলার পরবিলা গ্রামের টিপু শেখকে অতর্কিত হামলা চালিয়ে খুন করা হয়। পরে তার ছেলে আলমগীর শেখ থানায় মামলা দায়ের করে।
বার্তাবাজার/এসজে