মেক্সিকোতে সহিংসতা: এক গণকবর থেকেই উদ্ধার ২১৫টি মরদেহ

মেক্সিকোর জালিসকো রাজ্যের গুয়াদালয়াজারার একটি পরিত্যাক্ত খামারের ভেতরে থাকা গণকবর থেকে ২১৫ জনের লাশ পাওয়া গিয়েছে। শনিবার (২০ জুন) দেশটির প্রশাসন থেকে এই তথ্য জানানো হয়।

জালিসকো রাজ্যের কর্মকর্তা গিরারর্দো অক্টাভিও এক অনলাইন সংবাদ সন্মেলনে জানান, গণকবরে ২১৫টি মৃতদেহ পাওয়া গেছে, এদের বেশিরভাগের পরিচয় জানা গেছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, জনবলের অভাবে আরো পাঁচটি গণকবরের পর্যবেক্ষণ কাজ বাকি আছে। তাদের ধারণা এগুলোর যাচাই কাজ শেষ হলে মৃতদেহের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীদের মতে ২০০৬ সালের শেষ দিকে সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে প্রেসিডেন্ট ফিলিপ ক্যাল্ডারনের সামরিক অভিযান শুরুর পর থেকে এই সহিংসতা চলছে। এরপর থেকে দুই লাখ ৮৭ হাজার লোক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যদিও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে কত লোকের মৃত্যু হয়েছে সে বিষয়টি নিশ্চিত নয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর