রাজধানীর নারিন্দার ভুতের গলি এলাকায় ১ লাখ ৪০ হাজার পিস নকল মাস্ক ও উপকরণসহ ৫ জনকে আতোক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। শনিবার (২০ জুন) মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মালামালসহ তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে গোয়েন্দারা জানান, সানরাইজ ব্যাগ কোম্পানি নামে একটি চক্র করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর নকল মাস্ক তৈরি করে বাজারজাত করে আসছিল। অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস নকল মাস্ক জব্দ করা হয়। যার বাজার মূল্য ২১ লাখ টাকা। এছাড়া নকল মাস্ক তৈরির ১ হাজার কেজি কাপড় জব্দ করা হয়। যার বাজার মূল্য আড়াই লাখ টাকা।
আটক্কৃত ব্যক্তিরা হচ্ছেন- কোম্পানির মালিক খালিদ ইমরান, এম ডি রেহান ইউসুব, আব্দুল সোবহান, জিতু চন্দ্র দাস ও ওসমান গণী।
অনেক দিন ধরে বিভিন্ন ঠিকাদারের মাধ্যমে গুরুত্বপূর্ণ দফতর ও প্রতিষ্ঠানে এসব নকল মাস্ক সরবরাহ করে আসছিল তারা। এ বিষয়ে ওয়ারী থানায় মামলা হয়েছে।
বার্তাবাজার/এসজে