চীনাদের হাতে নিহত ভারতীয় সেনাদের ছবি প্রকাশ

লাখাদ অঞ্চলে চীনাদের হাতে নিহত ভারতীয় সেনাদের বেশ কিছু ছবি প্রকাশ করেছে ভারতের ‘দ্য ইস্টার লিঙ্ক ডটকম’ নামের কটি গণমাধ্যম। শনিবার (২০ জুন) প্রকাশিত ছবিগুলো ভারতীয় সেনাবাহিনীসূত্রে পাওয়া গিয়েছে বলে জানা যায়।

গত ১৫ জুন চীনের সেনাদের সাথে সংঘর্ষে ভারতের ২৩ সেনা সদস্য মারা যায়। এ ঘটনায় দুই দেশের সেনাদের মধ্যে উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠক হয়েছে। তবে কোনো সুরাহা আসেনি। এর মধ্যে চীনের হাতে আটক হওয়া ভারতের ১০ সেনাকে মুক্তি দেয়া হয়েছে।

লাদাখ নিয়ে চীন ও ভারতের মধ্যে এখনো উত্তেজনা চলছে। দুই দেশই সীমান্তে অস্ত্রের মজুত করেছে। সীমান্তে ভারতীয় বিমানবাহিনীর বিমান উড়তে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে দেশ দুটি বেশ কিছুদিন ধরে সীমান্তে ভারী অস্ত্র মজুত করেছে। পূর্ব লাদাখের সীমান্ত অঞ্চলে ধীরে ধীরে এসব অস্ত্র নিয়েছে দুই দেশ। ভারী অস্ত্রের মধ্যে কামান এবং যুদ্ধের গাড়িও রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর