কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৮৪ জনের করোনা শনাক্ত হলো।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার (২১ জুন) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৮২ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ৩৭ টি কোভিড পজিটিভ।
নতুন আক্রান্তদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৪ জন নারী। আক্রান্ত ৩৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৪ জন, কুমারখালী উপজেলার ৬ জন, মিরপুর উপজেলার ৫ জন, ভেড়ামারা উপজেলার ৬ জন, দৌলতপুর উপজেলার ৬ জন।
সদর উপজেলায় আক্রান্ত ১৪ জনের মধ্যে সদর হাসপাতাল কোয়ার্টারে ১ জন, মোল্লাতেঘরিয়ায় ১ জন, আড়ুয়াপাড়ায় ৩ জন, সোনালি ব্যাংক কুষ্টিয়া শাখার ১ জন, হাউজিং সি ব্লকের ২ জন, পুলিশ লাইনের ২ জন, কোর্টস্টেশন রোডের ১ জন, কলেজ পাড়া ১ জন ও ঠিকানা উল্লেখ নাই ২ জনের।কুমারখালী উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানা বাখই ১ জন, পান্টিতে ১ জন, নগরসাওতায় ২ জন, কুণ্ডপাড়ায় ১ জন ও দক্ষিণ ভবানিপুরে ১ জন রয়েছেন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৬ জনের মধ্যে বামুনপাড়ায় ১ জন, ১৬ দাগ উত্তরপাড়ায় ১ জন, নওদাপাড়ায় ১ জন, সোনালি ব্যাংকের ৩ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৬ জনের মধ্যে সালিমপুরে ১ জন, কৈপালে ৩ জন, ফিলিপনগরে ১ জন, দৌলতপুরে ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে মিরপুরে ৩ জন ও বিজিবির ২ জন রয়েছেন।
বার্তা বাজার / ডি.এস