করোনা চিকিৎসায় টেকনাফে চালু হলো ৬০ শয্যার আইসোলেশন কেন্দ্র

কক্সবাজারের টেকনাফে করোনা রোগীদের চিকিৎসা সেবায় চালু করা হয়েছে ৬০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্র। বিনামূল্যে স্থানীয় এবং রোহিঙ্গা জনগোষ্টিদের মাঝে সন্দেহজনক করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেয়া হবে এই আইসোলেশন কেন্দ্রে।

ডিপার্টমেন্ট অব ইন্টার ন্যাশনাল ডেভেলপমেন্ট-ইউকে (ডিএফআইডি), ইউরোপিয়ান সিভিল প্রটেকশন এন্ড হ্যিউমেন্টারিয়ান এইড এন্ড অপারেশন (ইসিএইচও) এবং গ্লোবাল এফেয়্যারস কানাডা (জিএসি)’র আর্থিক সহায়তায় পরিচালিত হবে।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) নামক একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার সহায়তায় উপজেলার উপকূলীয় ইউনিয়ন শামলাপুরে নির্মিত এই আইসোলেশন সেন্টারটি আজ রবিবার দুপুরে উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহবুব আলম তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, আইআরসির কান্ট্রি ডিরেক্টর মানীষ কুমার আগরাওয়াল ও ক্যাম্প-২৩ ইনচার্জ পুলক কান্তি চক্রবর্তী প্রমূখ।

সূত্র জানায়, ৬০ জন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা ২৪ ঘণ্টা চিকিৎসাসেবায় নিয়োজিত থাকবেন। করোনা সন্ধেহজনক ও আক্রান্ত নারী ও পুরুষ রোগীদের জন্য রয়েছে আলাদা ওয়ার্ড। প্রতিটি বেডের সাথে রয়েছে অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা এবং রোগী বহনে সার্বক্ষনিক এম্বুল্যান্স সুবিধা।

উদ্ধোধনী অনুষ্ঠানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহবুব আলম তালুকদার বলেন, এই অঞ্চলের সুবিধা বঞ্চিত স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্টীর করোনা চিকিৎসার প্রথম আইসোলেশন কেন্দ্র। এটা চালু করার মধ্যদিয়ে এই অঞ্চলের লোক জনের মধ্যে কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছে।

আইআরসি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মানীষ কুমার আগরাওয়াল তার বক্তব্যে বলেন, করোনা এমন একটি মহামারী যা একা কারো পক্ষে মোকাবেলা অসম্ভব। এজন্য প্র‍য়োজন সম্মিলিত সহযোগীতা। তার ধারাবাহিকতায় আমরা শুরু থেকেই বাংলাদেশ সরকারের সাথে কাজ করে যাচ্ছি।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর