না’গঞ্জে একদিনেই করোনাভাইরাসে প্রাণ হারালেন ৭ জন

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হটস্পট নারায়ণগঞ্জে একদিনেই মারা গিয়েছেন ৭ জন। এখন পর্যন্ত জেলায় এই ভাইরাসের কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে।

আজ (রোববার) জেলা সিভিল সার্জন মো. ইমতিয়াজ জানান, গত ২৪ ঘন্টায় ১১৩ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নতুন করে ৭ জন মারা গেছে। মৃত ৭ জনের মধ্যে ৬ জন রূপগঞ্জ উপজেলার বাসিন্দা ও একজন সদর উপজেলার।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৫৮ জন, সদর উপজেলায় মারা গেছেন ২২ জন, বন্দর উপজেলায় ৩ জন, আড়াইহাজারে ৩ জন, সোনারগাঁয়ে ১৩ জন, এবং রূপগঞ্জে মারা গেছেন ৮ জন।

করোনা ভাইরাসে দেশের প্রথম আক্রান্ত দুই ব্যক্তি নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা ছিলেন। একইসাথে মৃত্যুর গণনা শুরু হয় ৩০শে মার্চ বন্দর উপজেলা থেকে। এরপর সারাদেশের সাথে এই জেলাটি লকডাউন ছিল। কিন্তু থামেনি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর