টেকনাফ পৌরসভায় লকডাউনের মেয়াদ বেড়েছে

রেড জোন’ ঘোষিত কক্সবাজারের টেকনাফ পৌরসভায় (আংশিক) ২, ৪, ৫ ও ৬ ওয়ার্ড এলাকায় চলমান লকডাউন ( সময়সীমা ২২ জুন রাত ১২ টা ১ মিনিট হতে ২৮ জুন রাত ১২ টা পর্যন্ত এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

টেকনাফ উপজেলার ইউএনও এবং উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম রোববার ২১ জুন এক জরুরি ঘোষনা জারী করে লকডাউনের এই সময়সীমা বর্ধিত করেন।

টেকনাফ পৌরসভার উল্লেখিত এলাকায় আগে থেকে গত ৮ জুন হতে ২১ জুন রাত ১২ টা পর্যন্ত লকডাউন চলছিলো। জরুরি ঘোষনাতে পূর্বে জারীকৃত লকডাউন এর সকল নির্দেশনা বহাল রাখা হয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর