ঠাকুরগাঁওয়ে আরও ৬ জনের করোনা শনাক্ত

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ১৮০ জনে।

রবিবার (২১ জুন) রাত সাড়ে ৭ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী।

আক্রান্তদের মধ্যে ৩ জনের বাসা ঠাকুরগাঁও সদর উপজেলায় এবং বাকি ৩ জনের বাসা বালিয়াডাঙ্গী উপজেলায়। আক্রান্তরা হলেন- ৫৪ বছর বয়সী সদর উপজেলা এক ট্রাফিক পুলিশ সদস্য, আকচা ইউনিয়নে ঢাকা ফেরত ৩৪ বছর বয়সী ব্যাক্তি এবং জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনিতে অবস্থিত ওয়ালটন শো রুমের ২১ বছর বয়সী এক সেলসম্যান। এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে ৩০ বছর বয়সী এক নারী, ভানোর ইউনিয়নে ৪০ বছর বয়সী এক পুরুষ এবং পাড়িয়া ইউনিয়নে ১৫ বছর বয়সী এক কিশোর করোনায় আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪৯ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৪৭ জন, হরিপুর উপজেলায় ৩১ জন, রাণীশংকৈল উপজেলায় ২৫ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ২৮ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ জন।

এছাড়া, রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকা ফেরত এক নারী নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সদর উপজেলায় গত ১ জুন করোনা শনাক্তের পরদিন ৬০ বছর বয়সী একজন পুরুষ উন্নত চিকিৎসার জন্য রংপুরে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর