গুরুতর অসুস্থ ভোলার জজকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

করোনা উপসর্গে ভোগা ভোলা জেলার দায়রা জজ এবিএম মাহমুদুল হক গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হচ্ছে।

তার অসুস্থতার কথা আজ (রোববার) আইনমন্ত্রী আনিসুল হককে জানানো হলে তিনি দ্রুত ঢাকা আনার ব্যবস্থা করেন। বিষয়টি নিশ্চিত করেন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যালে এবিএম মাহমুদুল হকের চিকিৎসা দেওয়া হবে। ১২ জুন থেকে মাহমুদুল হক করোনা ভাইরাসজনিত রোগের লক্ষণে ভুগছিলেন এবং ভোলায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন বলে জানান রেজাউল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর