সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের উটরাহাজিপুর গ্রামের হিঙ্গুলগাড়ী পুকুরে পূর্ব শত্রুতার জের ধরে বিষ দেওয়ার ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার সোনাখাড়া ইউপির উটরাহাজিপুর গ্রামের পল্লীচিকিৎসক মো. আনোয়ার হোসেন আনসারীর হিঙ্গুল গাড়ী ৪বিঘা পুকুরে শনিবার গভীর রাতে দৃর্বত্তরা বিষ প্রয়োগ করে চলে যায়।
এরপর রোববার ভোরে ওই পুকুরের মাছ মরে ভেসে উঠে। এতে মাছ মরে যাওয়ায় প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে পুকুরের মালিক আনোয়ার হোসেন আনসারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যারা আমার ও আমার পরিবারের সাথে শত্রুতা করে আসছে। আমার ধারনা তারাই পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে ৩ লক্ষাধিক টাকার মাছ ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবুহেনা মো. মোস্তফা কামাল রিপন জানান, পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মরার কথা শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি তবে বিষয়টি দুঃখজনক।
কে.এ.স/বার্তাবাজার