পাকুন্দিয়ায় মাস্ক না পড়ায় ১৯ জনকে জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা মাস্ক না পরায় ১৯ জনকে চার হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২১ জুন) ভ্রাম্যমাণ আদালত তাদের কাছ থেকে এ জরিমানা আদায় করেন। এ সময় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস সংক্রমণরোধে বাধ্যতামূলক মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় মুখে মাস্ক না থাকায় পথচারী ও ব্যবসায়ীসহ ১৯ জনের কাছ থেকে চার হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর