বগুড়া যুবলীগ সম্পাদকের আরোগ্য কামনায় দোয়া মাহফিল

বগুড়ার শিবগঞ্জ উপজেলার, দাড়িদহ কেন্দ্রীয় জামে মসজিদসহ দুই মসজিদে, বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক মোঃ শাহীনুর রহমান শাহীন (প্রস্তাবিত) এর উদ্যোগে বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু এবং যুবলীগ নেতা স্বরনের রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল করা হয়।

উপস্থিত ছিলেন ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি মোঃ মেজবা ভাই, সাধারণ সম্পাদক মোঃ মেহেদুল ইসলাম, সাবেক সভাপতি খলিলুর রহমান, যুবলীগের সভাপতি মোঃ সোহেল রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আবু জাফর, থানা যুবলীগ নেতা মাহবুব মোর্শেদ হীরা,ইউপি সদস্য মাসুম ও ডা: শাহা আলম সহ, ছাত্রলীগ নেতা সাদ্দাম ও বাবু সহ প্রমুখ।মিলাদ ও দোয়া করেন অত্র জামে মসজিদের ইমাম আব্দুল মজিদ।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর